নো-রিফান্ড নীতি No Refund Policy
যেকোনো একটি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় এবং কোর্সের সমস্ত কন্টেন্ট দেখার সুযোগ পান। তাই কোনো ধরনের রিফান্ড (টাকা ফেরত) দেওয়ার সুযোগ নেই।
কোর্স বা সেবা গ্রহণের পূর্বে MA Pass Cha Wala-এর নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হলো।
যেকোনো একটি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় এবং কোর্সের সমস্ত কন্টেন্ট দেখার সুযোগ পান। তাই কোনো ধরনের রিফান্ড (টাকা ফেরত) দেওয়ার সুযোগ নেই।
কোর্সগুলো সম্পূর্ণ ডিজিটাল সামগ্রী হওয়ায়, ভুলবশত অন্য কোনো কোর্স কিনে ফেললে তা পরিবর্তন বা এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে না। কেনার আগে বিবরণী ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ করা হলো।
কারিগরি ত্রুটি বা ইন্টারনেট সমস্যায় একই কোর্সের জন্য একাধিকবার টাকা কেটে নেওয়া হলে, যথাযথ প্রমাণ (ট্রানজেকশন আইডি, স্ক্রিনশট) যাচাই সাপেক্ষে অতিরিক্ত টাকা ৭ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।
নির্ধারিত পেমেন্ট গেটওয়ে বা অফিশিয়াল মাধ্যম ব্যতীত ভুল নম্বরে টাকা পাঠালে কিংবা ভুল মেথড ব্যবহার করলে (যেমন: পেমেন্টের জায়গায় সেন্ড মানি) তার আর্থিক দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
পেমেন্ট সংক্রান্ত যেকোনো জটিলতা বা টেকনিক্যাল সমস্যায়, সমাধানের জন্য পেমেন্ট করার সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭৬৬-০৬৯১৪৭) যোগাযোগ করতে হবে।
ডাবল পেমেন্ট ব্যতীত অন্য কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতে (শুধুমাত্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী) রিফান্ড অনুমোদন করা হলে, তা পরবর্তী ৭ থেকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রসেস করা হবে।