MA Pass Cha Wala-এর বাস্তব সফল ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে তৈরি এই বিশেষ কম্বো কোর্সে একসাথে শিখুন পোড়া রুটি, ২০+ ধরনের প্রিমিয়াম চা ও কফি, বিভিন্ন ধরনের জুস, মকটেল, শাহী লাচ্ছি এবং মিল্কশেক তৈরির সম্পূর্ণ কমার্শিয়াল প্রক্রিয়া।
আপনি কি অল্প পুঁজিতে নিজের একটি লাভজনক ফুড ও বেভারেজ ব্যবসা শুরু করতে চান? অথবা ইতোমধ্যে ব্যবসা পরিচালনা করলেও দক্ষ কর্মী ও সঠিক মেজারমেন্টের অভাবে কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না?
তাহলে এই কম্বো কোর্সটি আপনার জন্য একটি সম্পূর্ণ ব্যবসায়িক গাইডলাইন। এখানে শুধুমাত্র রেসিপি নয়, বরং একটি সফল চা, জুস ও স্ন্যাকস আউটলেট পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, ব্যবসায়িক কৌশল এবং কমার্শিয়াল সিক্রেট শিখতে পারবেন।